1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ সেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার - দৈনিক আমার সময়

শ্রীপুরে আগ্নেয়াস্ত্রসহ সেচ্ছাসেবক লীগ নেতা লিটন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : সোমবার, ১০ জুলাই, ২০২৩
গাজীপুরের শ্রীপুরে র‌্যাব-১ এর উত্তরা টিম অভিযান চালিয়ে  আগ্নেয়াস্ত্রসহ এক সেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। ঐ সেচ্ছাসেবক লীগ নেতার নাম জহিরুল ইসলাম লিটন(৪৫)। সে দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। গ্রেফতারের পর তার তথ্যের ভিত্তিতে তার বাড়ির একটি টিনসেড ঘর থেকে একটি দেশীয় অস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়।
গত ৮ জুলাই (শনিবার) উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পরে ৯ জুলাই (রবিবার) দুপুরে অস্ত্রসহ আসামীকে শ্রীপুর থানা পুলিশে সোর্পদ করে র‌্যাব-১এর সদস্যরা। গ্রেপ্তারকৃত সন্ত্রাসী জহিরুল ইসলাম লিটন (৪৫)। সে ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। ঢাকার বিভিন্ন থানাসহ শ্রীপুরে একাধিক মামলা রয়েছে তার নামে। সে গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য।
গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া নিশ্চিত করেন
গ্রেফতারকৃত জহিরুল ইসলাম লিটন গাজীপুর জেলা সেচ্ছাসেবক লীগের চলতি কমিটির
সদস্য। তবে সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কিনা তা আমাদের জানা নাই বলে তিনি জানিয়েছেন। এ বিষয়ে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
শ্রীপুর থানা পুলিশ জানায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১) উত্তরার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামে জহিরুল ইসলাম লিটনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে জহিরুলকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নিজ বাড়ির একটি টিনশেড ঘর থেকে দেশীয় আগ্নেয় অস্ত্র ১টি (পাইপগান) উদ্ধার করা হয়। এসময়  আগ্নেয়অস্ত্র পাইপগান তৈরির বেশ কিছু যন্ত্রাংশ উদ্ধার করা হয়। পরে ৯ জুলাই (রবিবার) গ্রেফতারকৃত জহিরুল ইসলাম লিটনকে  শ্রীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএফএম নাসিম জানান- র‌্যাব-১ সদস্যরা অভিযান
চালিয়ে ওই ব্যক্তিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে থানায় সোপর্দ করে। পরে অস্ত্রমামলা দিয়ে আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার নামে একাধিক মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com