1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীপুরের বৃন্দাবনের ভেতর পড়েছিল গজারী পাতায় পোড়ানো অজ্ঞাত যুবকের লাশ!  - দৈনিক আমার সময়

শ্রীপুরের বৃন্দাবনের ভেতর পড়েছিল গজারী পাতায় পোড়ানো অজ্ঞাত যুবকের লাশ! 

আলফাজ সরকার,গাজীপুর
    প্রকাশিত : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশের গজারি বনের ভেতর আগুনে পোড়ানো অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের বৃন্দাবন এলাকায়  আঞ্চলিক সড়কের পাশে মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
এ সংবাদ লিখা পর্যন্ত (দুপুর ১২টা) যুবকের বয়স আনুমানিক ২৮ বছর হবে। এখনো পরিচয় নিশ্চিত হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালের দিকে এক ব্যক্তি  সড়কসংলগ্ন স্থানের গজারী বনে মরদেহটি দেখতে পান। পরে বিষয়টি জানানো হলে  খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শ্রীপুর থানা পুলিশ।
তেলিহাটি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. শরীফ মিয়া জানান, সকালে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ফোনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং পরে থানায় জানান ।
এলাকার বাসিন্দারা জানান, বৃন্দাবন এলাকাটি নির্জন ও ঝুঁকিপূর্ণ। অতীতেও এখানে মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেছে বলে দাবি তাদের। তারা এলাকায় স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন ও নিরাপত্তা জোরদারের দাবি জানান।
ঘটনাস্থলে উপস্থিত শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম রুহুল কাইয়ুম বলেন, ‘খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে। নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ নাসির উদ্দিন বলেন,’ লাশ উদ্ধার করা হয়েছে। পরিচয় সনাক্ত করতে ইতোমধ্যে অন্যান্য বাহিনীর সদস্যদের সহযোগিতা চাওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হবে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com