1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শ্রীনগরে তন্তর সমাজ কল্যান সংসদ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ - দৈনিক আমার সময়

শ্রীনগরে তন্তর সমাজ কল্যান সংসদ এর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

ফরহাদ হোসেন জনি,শ্রীনগর
    প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
শ্রীনগরে আর্তমানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবি সংগঠন তন্তর সমাজ কল্যান সংসদ এর আয়োজনে নিন্ম আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে।তন্তর গ্রামের একঝাক প্রবাসী ও স্বেচ্ছাসেবীদের উদ্যোগে প্রতিবারের মতো  ৩মার্চ সংগঠন টির উদ্যোগে ইফতার মাহফিল ও ৪ মার্চ বেলা সাড়ে ৯টায়  শতাধিক পরিবারের মাঝে  ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার সামগ্রী তে ছিল তেল,মসুরডাল,চিনি,বুট,লবন,পিয়াজ,মুড়ি,
খেজুর।
সংগঠন এর কার্যকরী সদস্য রুবেল আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর সঞ্চালনায় তন্তর বাজারে অবস্থিত সংগঠন এর কার্যালয়ে
দোয়া পরিচালনা করেন তন্তরপুরাতন মসজিদের ইসাম ও খতিব মুফতি মোঃইসহাক, ও তন্তর বাজার জামে মসজিদ এর ইমাম মোঃমিসবাহ।
এই সময় গণ্যমান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাজী আব্দুল কাদির , ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল কুদ্দুস শেখ,,মোঃ ইদ্রিস শেখ  আব্দুর রশিদ শেখ,আনোয়ারুল শেখ,  মোখলেছুর রহমান, মোঃ মনির হোসেন প্রমুখ।
সংগঠন টির কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন
সভাপতি পদে মোঃ আব্দুল আল কাইয়ুম, সিঃসহসভাপতি মাহবুব আলম,সহ সভাপতি সাজ্জাদ হোসেন,সাধারণ সম্পাদক মুরাদ হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন,সাংগঠনিক সম্পাদক শাহিন শেখ,কোষাধ্যক্ষ পারভেজ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহিন সর্দার,প্রচার সম্পাদক জামাল হোসেন,দপ্তর সম্পাদক সাগর হোসেন,সাহিত্য সম্পাদক মিজানুর রহমান,সমাজ কল্যান সম্পাদক উজ্জ্বল হোসেন,কার্যকরী সদস্য রুবেল আব্দুর রহমান,  মো; জুয়েল রানা,শাহিন হোসেন (রাসেল), মোঃ আকাশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com