1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা - দৈনিক আমার সময়

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন। এ সময় শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালের রোগী সেবার মান উন্নয়নে সব ধরনের সহযোগিতা আশ্বাস দিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বলেন শের-ই-বাংলা হাসপাতালে রোগী সেবার মান উন্নয়নে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে হাসপাতাল পরিচালককে সব ধরনের সহযোগিতা করা হবে। রোগী সেবার জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্টাফদের আন্তরিক হতে হবে। তিনি আরো বলেন হাসপাতালের স্থায়ীভাবে বর্জ্য ব্যবস্থাপনার উপর বিসিসি অচিরেই কাজ শুরু করবে। এছাড়া উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণের বিষয়টি বিবেচনায় রাখা হয়েছে। এর আগে মতবিনিময় সভায় উপস্থিত চিকিৎসক, নার্স ও স্টাফরা বিসিসি’র প্রশাসকের নিকট তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শের-ই-বাংলা হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনোয়ার হোসেন বাবলু, শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা (ড্যাব) সভাপতি ডা. মো. নজরুল ইসলাম সেলিম, বরিশাল জেলা সভাপতি ডা. মো. কবিরুজ্জামান। সভা সঞ্চালনা করেছেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (ড্যাব) শাখার সাধারণ সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ উদ্দিন সাজিদ। এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল জেলা সাধারণ সম্পাদক ডা. আবদুল মোনায়েম সাদ, ডা. শরিফুল ইসলাম রুমন, এনডিএফ’র সহ-সভাপতি ডা. মহাসিন হাওলাদার, ডা. মাজহারুল রেজওয়ান রেজা ও ডা. ইস্তিয়াক আহমেদ রিফাত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com