1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শিশু ধর্ষণ মামালায় আসামির যাবজ্জীবন - দৈনিক আমার সময়

শিশু ধর্ষণ মামালায় আসামির যাবজ্জীবন

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

সাড়ে তিন বছর আগে ঢাকার কামরাঙ্গীরচরের রূপনগর এলাকায় ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় আসামি মো. রাজু মিয়াকে (২৮) যাবজ্জীবন কারাদÐ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদÐের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদÐ দেওয়া হয়। আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগীকে দেওয়ার জন্য ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। এ দিন রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিল। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। মামলার সূত্রে জানা গেছে, ২০২২ সালের ৯ জানুয়ারি ১১ বছর বয়সী শিশুকে প্রতিবেশী রাজু মিয়া ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এরপর ১৫ জানুয়ারি পুনরায় ভুক্তভোগীকে ধর্ষণ করে আসামি। বিষয়টি কাউকে জানালে আবার ধর্ষণের হুমকি দেয়। এ ঘটনায় ২৫ জানুয়ারি কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করা হয়। মামলাটি তদন্ত করে একই বছরের ১০ মে কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক মোস্তাকিম কবির আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার বিচার চলাকালে মোট আট জন আদালতে সাক্ষী দেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com