শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরকুমারীয়া ইউনিয়নের ফয়েজ উদ্দিন মোল্লার গ্রামের খোকন মোল্লার( ১১) বছরের বড়ো ছেলে জিহাদ বেলা ১১ টায় সমবয়সীদের সাথে ফুটবল খেলতে যান। খেলা শেষে শরীরের কাদামাটি পরিস্কারের জন্য পাশের পুকুরে গেলে পা পিছলে পুকুরে ডুবে যান সাঁতার না-জানা জিহাদ। জিহাদের সমবয়সীরা কেউ জানতোনা জিহাদ পুকুরে ডুবে গেছে, অনেক খোজাখুজির পরে পুকুরে তল্লাশি চালিয়ে ডুবে থাকা অবস্থায় জিহাদকে তুলে ভেদরগঞ্জ উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষণা করেন। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা যায় জিহাদের পিতা খোকন মোল্লা ঢাকার মিরপুর ১০ নাম্বারে চটপটির ব্যবসা করতেন, ঈদ উপলক্ষে স্ত্রী এবং দুই ছেলে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply