1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শপথ নিলেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার - দৈনিক আমার সময়

শপথ নিলেন সিইসি ও ৪ নির্বাচন কমিশনার

আমার সময় ডেস্ক
    প্রকাশিত : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এবং চারজন কমিশনার শপথ গ্রহণ করেছেন। রোববার (২৪ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথ পড়ান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁঞা শপথ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। প্রথম ভাগে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনকে শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি। দ্বিতীয় ভাগে চারজন নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করেন। এরপর শপথবাক্যের ফাইলে সিইসি ও নির্বাচন কমিশনাররা স্বাক্ষর করেন।

শপথ নেয়া চারজন নির্বাচন কমিশনাররা হলেন, অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আবদুর রহমানেল মাসুদ, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব বেগম তহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

গত বৃহস্পতিবার চতুর্দশ সিইসি হিসেবে এ এম এম নাসির উদ্দীন ও এই চারজন নির্বাচন কমিশনরকে নিয়োগ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট সরকার পতনের একমাস পর কাজী হাবিবুল আউয়াল কমিশন একযোগে পদত্যাগ করে। তারপরই নতুন ইসি গঠনে সার্চ কমিটি গঠন করা হয়। গত ২০ নভেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ইসির জন্য প্রস্তাবিত ১০ জনের নামের তালিকা দেয়া হয়। সেখান থেকেই পাঁচজনকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com