1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত নবনির্বাচিত নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ। - দৈনিক আমার সময়

শপথের আগে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজার জিয়ারত নবনির্বাচিত নাটোর ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

রতন আলী নাটোর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
নাটোর-৪ (বড়াইগ্রাম–গুরুদাসপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আজিজ শপথ গ্রহণের পূর্বে জিয়াউর রহমান ও খালেদা জিয়া–এর মাজার জিয়ারত করেছেন।
আগামীকাল (১৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সদ্য নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথের আগের দিন তিনি রাজধানীতে গিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেন।
এ সময় তিনি তাঁদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি বড়াইগ্রাম–গুরুদাসপুরের জনগণের আস্থা অর্জন করে জাতীয় সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পাওয়ায় গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আগামীকাল শপথ গ্রহণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, তাঁর নেতৃত্বে নাটোর-৪ আসনে উন্নয়নের ধারাবাহিকতা আরও বেগবান হবে।
এ সময় তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ও বনপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান মেমনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com