লন্ডন বোর অব এনফিল্ড কনস্টিটিউন্সির ডেপুটি মেয়র আমিরুল ইসলামকে ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদ কর্তৃক সংবর্ধনা দিয়েছেন সেনবাগবাসী।
শনিবার ১৫ জুলাই নোয়াখালীর সেনবাগ পৌর-অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আমিরুল ইসলাম স্বপনকে এ সংবর্ধনা দেয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকাস্থ্ সেনবাগ পেশাজীবী পরিষদের সভাপতি, এসএ গ্রুপ অব কোম্পানীজের কো-অডিনেটর ও বিশিষ্ট সমাজসেবক হাসান মঞ্জুর তার বক্তব্যে বলেন, আমিরুল ইসলামের এমন অর্জন শুধু সেনবাগবাসীকেই নয়, বাংলাদেশকেও গর্বিত করেছে। বাংলাদেশি হয়ে লন্ডনের এমন একটি গুরুত্বপুর্ন সিটির ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ার এ কৃতিত্ব সেনবাগের তরুণ প্রজন্মকে অনুপ্রানিক করবে। অনুষ্ঠানে ইংলান্ডে অবস্থানরত সেনবাগের শিক্ষার্থী এবং উচ্চ শিক্ষায় যারা লন্ডনে যেতে চান তাদের সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন আমিরুল ইসলাম। অনুষ্ঠানে সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাস্থ সেনবাগ পেশাজীবী পরিষদের সাধারণ সম্পাদক আবদুল হালিম, সাপ্তাহিক পরিচয় পত্রিকার সম্পাদক ড. শিব প্রসাদ শূর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. আব্দুল কাইয়ুম মাসুদ, এনএস গ্রুপের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সেনবাগ ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল হুদা, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. জাহাঙ্গীর আলমসহ অনেকে। সংবর্ধনা শেষে শিল্পী আব্দুল্লাহ আল মাহমুদ, সুমাইতা ও সাইফুল আজাদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
Leave a Reply