1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে ১,০০০ পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে ১,০০০ পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

পবিত্র রমাদান উপলক্ষে লক্ষ্মীপুরে ১,০০০ অসচ্ছল ও নিম্নআয়ের পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে সদর উপজেলার ৯ নম্বর উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী কে.ডি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ নুর মোহাম্মদ রাসেল, চন্দ্রগঞ্জ থানার আমীর; হারুনুর রশিদ, উত্তর জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী; এবং খালেদ সাইফুল্লাহ, জেলা কর্মপরিষদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলাউদ্দিন আল আজাদ, উত্তর জয়পুর ইউনিয়নের আমীর।
আয়োজকেরা জানান, রমাদানে দরিদ্র মানুষের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসংকট কিছুটা লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি পরিবারের জন্য নির্ধারিত প্যাকেজে ছিল ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার সয়াবিন তেল, ২ কেজি চিনি, ১ কেজি ছোলা ও ১ প্যাকেট সেমাইসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।
সংক্ষিপ্ত বক্তব্যে ড. রেজাউল করিম বলেন, “রমাদান আত্মসংযম ও সহমর্মিতার মাস। সমাজের সচ্ছল মানুষদের উচিত অসচ্ছলদের পাশে দাঁড়ানো। আমাদের এ আয়োজন সামান্য হলেও মানুষের কষ্ট লাঘবে ভূমিকা রাখবে বলে আশা করছি।”
বিতরণ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতাকর্মী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, উপকারভোগীদের তালিকা আগে থেকেই প্রস্তুত করা হয়। এতে দিনমজুর, রিকশাচালক, বিধবা ও স্বল্প আয়ের শ্রমজীবী পরিবারকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ফুড প্যাকেজ পেয়ে কয়েকজন উপকারভোগী বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এমন সহায়তা রমাদানে তাঁদের জন্য স্বস্তি এনে দিয়েছে।
স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের এ ধরনের উদ্যোগ দরিদ্র মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলে। তবে বিতরণ কার্যক্রমে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
আয়োজকেরা জানান, রমাদানজুড়ে জেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম চালু থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com