1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
লক্ষ্মীপুরে ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতার ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার - দৈনিক আমার সময়

লক্ষ্মীপুরে ভাষা প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতার ওপর হামলা: প্রধান আসামি গ্রেপ্তার

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে নিউহলি মিশন কোরিয়ান ল্যাংগুয়েজ ট্রেনিং সেন্টারের প্রতিষ্ঠাতা আবু নোমান আলতাফের ওপর হামলা ও হত্যা–চেষ্টার মামলায় মো. শাহরিয়ার রাজু নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এর আগে শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বেড়ি মাথা এলাকায় আলতাফের ওপর হামলার ঘটনা ঘটে। জমি–সংক্রান্ত বিরোধের জেরে এ হামলা হয়েছে বলে অভিযোগ পরিবারের।

আলতাফের পরিবারের দাবি, শাহরিয়ার রাজু ও তাঁর বাবা সাহাদাত হোসেন আলতাফকে উদ্দেশ্য করে মারধর ও নির্যাতন চালান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।
ঘটনার পর আলতাফের পক্ষ থেকে সদর থানায় হত্যা–চেষ্টার অভিযোগে মামলা করা হয়। এরপর রাতেই পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

সদর থানার এক কর্মকর্তা জানান, ঘটনার তদন্ত চলছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com