1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রূপগঞ্জের চনপাড়ায় আবারও সংর্ঘষ, গুলিবিদ্ধসহ আহত ১০ : আটক ১৪  - দৈনিক আমার সময়

রূপগঞ্জের চনপাড়ায় আবারও সংর্ঘষ, গুলিবিদ্ধসহ আহত ১০ : আটক ১৪ 

মোঃশফিকুল ইসলাম আরজু, স্টাফ রিপোর্টার 
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে আবারও সংর্ঘষ হয়েছে। এ সময় হৃদয় হাসান নামে এক যুবক গুলিবিদ্ধসহ দশজন আহত হয়েছে বলে জানা যায়।  গুলিবিদ্ধ হৃদয় হাসানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও অন্য আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়।
 ৪ জুলাই মঙ্গলবার  মধ্য রাত থেকে  সকাল পযর্ন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পুনর্বাসন কেন্দ্রে মাদক ব্যবসা নিয়ন্ত্রন ও আধিপত্য বিস্তার নিয়ে জয়নাল এবং শমসের গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তাদের মধ্যে প্রায় সময় সংর্ঘঘের ঘটনা ঘটছে। সোমবার রাতে থেকে দুই গ্রুপের মধ্যে আবারও দফায় দফায় সংর্ঘষ হয়। এ সময় খাবার হোটেল বন্ধ করে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হন হৃদয় নামে এক যুবক। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সংঘর্ষের খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার সকালে চনপাড়ায় অভিযান চালিয়ে চৌদ্দজনকে আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
অভিযান শেষে জেলা পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: আবির হোসেন জানান, গত দুইদিন ধরে চনপাড়া উত্তপ্ত ছিলো। আধিপত্য বিস্তার নিয়ে মধ্য রাত থেকে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সকাল পর্যন্ত চনপাড়া উত্তেজনা ছিল। আমরা সেখানে অভিযান চালিয়ে এ ঘটনায় ১৪ জনকে আটক করেছি। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক আছে।
তিনি আরও বলেন, আমরা অস্ত্র উদ্ধারের চেষ্টা করছি। পাশাপাশি অস্ত্র ব্যবহারকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com