কক্সবাজারে রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের চৌকিদারপাড়ায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো এক বিশাল মহিলা উঠান বৈঠক। শুরু থেকেই এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি জমিয়ে তোলে পুরো আয়োজন। শুধু নারীরাই নয়—পুরুষদের উপস্থিতিও চোখে পড়ার মতো ছিল, যা সভাকে পরিণত করে এক অনন্য মিলনমেলায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত কক্সবাজার তিন আসনের ধানের শীষের প্রার্থী, জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজল। তার আলোচনায় উঠে আসে দলের ঘোষিত ৩১ দফা কর্মসূচি এবং নারীদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা। এসময় তিনি বলেন, পরিবর্তনের পথে নারীর অংশগ্রহণই হতে পারে সর্বশক্তির ভিত্তি।
উষ্ণ সংবর্ধনা, প্রাণবন্ত আলোচনা এবং জনতার অপরিসীম উদ্দীপনায় মহিল উঠান বৈঠকেটি পরিণত হয় আশার নতুন প্রতিশ্রুতিতে—সমৃদ্ধ, নিরাপদ ও অংশগ্রহণমূলক ভবিষ্যতের স্বপ্নে যাত্রায়।
Leave a Reply