1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য - তথ্যমন্ত্রী - দৈনিক আমার সময়

রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের উদ্দেশ্য – তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাজনীতি নয়, মানুষের সেবাদান করাই আমাদের মূল উদ্দেশ্য। জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে সরকার অনতিবিলম্বে দেশব্যাপী হাম-রুমেলা টিকাদান কর্মসূচি হাতে নিয়েছে।

 

আজ সকালে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মাঠে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

 

তথ্যমন্ত্রী বলেন, ১৯৭৯ সালে তৎকালীন রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান দেশের শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নেন। তিনি ইপিআই’র মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো শিশুদের জন্য হাম টিকা কার্যক্রম চালু করেন। এই উদ্যোগের ফলে দেশের শিশু মৃত্যুহার কমাতে এবং সংক্রামক রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়। জিয়াউর রহমানের এই পদক্ষেপ বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ বগুড়া থেকে হাম টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

 

মন্ত্রী বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য শিশুদের হামের টিকার আওতায় নিয়ে আসা। কেননা এই সংক্রামক রোগকে প্রতিরোধ করতে না পারলে দ্রুত শিশুদের মাঝে ছড়িয়ে পড়বে, বিশেষ করে যেসব শিশু পুষ্টিহীনতায় ভুগছে। দেশব্যাপী হামের টিকার কোনো ঘাটতি থাকবে না বলেও এসময় তিনি মন্তব্য করেন।

 

অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার লিখন বনিক এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বরিশাল জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন, পুলিশ সুপার এ,জেড,এম মোস্তাফিজুর রহমান,বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল, সিভিল সার্জন ডাঃ এস.এম. মনজুর -এ-এলাহী, স্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ মোহাম্মদ লোকমান হাকিম ও সহকারী পরিচালক ডাঃ সাইফুল ইসলাম। এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com