1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ২৪৪ - দৈনিক আমার সময়

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, গ্রেফতার ২৪৪

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৪৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে ককটেল ও ব্যানার উদ্ধার করা হয়েছে।

ঝটিকা মিছিল অংশ নিতে ঢাকায় এসে গ্রেফতার হওয়াদের মধ্যে অধিকাংশই ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর ও গোপালগঞ্জসহ কয়েক জেলার আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মী।

বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন নজরুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে শান্তিশৃঙ্খলা নষ্টের ষড়যন্ত্র করছে। আজকেও এমনই একটি ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ তা নস্যাৎ করে দেয়। এখন পর্যন্ত অভিযান চালিয়ে ২৪৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ব্যানার উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ধারাবাহিক অভিযান ইতোপূর্বে এই ধরনের মিছিল থেকে পাঁচ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, আমাদের মাতৃভূমি স্বৈরাচারের থাবা থেকে মুক্ত হয়ে একটি স্থিতিশীল অবস্থায় এসে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অপতৎপরতা চালাচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ডিএমপির সদস্যরা নিরলস পরিশ্রম করে যাচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অপতৎপরতা রুখে দিতে ডিএমপির পাশাপাশি নগরবাসী আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আজকে তারা আমাদের বেশ ভালোভাবে সহযোগিতা করেছে।

রাজধানীবাসীর উদ্দেশ্যে অতিরিক্ত কমিশনার বলেন, আমরা নগরবাসীকে বলতে চাই। আপনাদের আশপাশে বাসা, আবাসিক হোটেলসহ কোনো ভবনে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান সম্পর্কে আমাদের জানিয়ে সহযোগিতা করবেন। আমাদের অগ্রিম জানাতে পারলে আমরা ভালোভাবে তাদের মোকাবিলা করতে পারবো।

গ্রেফতার ব্যক্তিরা কোন এলাকার নেতাকর্মী জানতে চাইলে তিনি বলেন, আমরা যাচাই-বাছাই করছি। তবে প্রাথমিকভাবে বলা যেতে পারে গ্রেফতার হওয়া অধিকাংশ ময়মনসিংহ, কিশোরগঞ্জ, গাজীপুর এবং গোপালগঞ্জ থেকে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com