1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রাজউক কাঁচাবাজার নতুন আঙ্গিকে উদ্ভোদন - দৈনিক আমার সময়

রাজউক কাঁচাবাজার নতুন আঙ্গিকে উদ্ভোদন

নাজমুল মন্ডল,উত্তরা
    প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩

রাজধানীর উত্তরায় ৬ নং সেক্টরের ১৩ নং রোডের ২৪ নং প্লটে অবস্থিত ( দাদা গার্মেন্টস এর পিছনে) রাজউক কাঁচাবাজারকে নতুন আঙ্গিকে উদ্ভোদন করা হয়েছে।

১৬ জুন (শুক্রবার) সকালে ক্রেতা- বিক্রেতাদের সাথে নিয়ে উত্তরা রাজউক বাণিজ্যিক দোকান মালিক কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক সহ কমিটির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দদের উপস্থিতিতে এটি নতুন করে উদ্ভোদন করা হয়।
রাজউক কাঁচাবাজার থেকে মুদি- মনোহারি, মাছ,মাংস, মুরগী ও শাক-সবজিসহ নিত্যপ্রয়োজনীয় সকল ধরনের পন্য সামগ্রি সুলভ মূল্যে ও সঠিক মাপে পাওয়া যাবে বলে জানান কতৃপক্ষ।
এসময় তারা কাঁচাবাজার থেকে পন্য সামগ্রি ক্রয় করার জন্য অনুরোধ জানান।

রাজউজ কাঁচাবাজারে আসা ক্রেতাদের সাথে কথা হলে তারা বলেন আজ এটি উদ্ভোদন হয়েছে তাই কিছু কিনতে আসলাম,আলহামদুলিল্লাহ ভালো লাগলো বাজারের পরিবেশ খুবই ভালো, আশা করছি এখন দোকান কম হলেও কিছুদিনের মধ্যে দোকান বৃদ্ধি পাবে, আমরা এখান থেকেই নিয়মিত বাজার করবো।

গরুর মাংস বিক্রেতা মোঃ রাজন বলেন এখানে আমার মাংসের দোকান, আমি দীর্ঘদিন যাবত মাংসের দোকান দিয়ে আসছি,অন্যান্য জায়গার তুলনায় এখানকার পরিবেশ অনেক ভালো,এখানে সূলভ মূল্যে ক্রেতারা বাজার করতে পারবে,আমরা ৭০০ টাকা কেজি গরুর মাংস বিক্রি করছি।

রাজউক কাঁচাবাজারের সাধারণ সম্পাদক মোঃ নূর মুহাম্মদ বলেন রাজউক কাঁচাবাজার নতুন আঙ্গিকে আজকে উদ্বোধন করা হয়েছে, আমাদের বাজারটি সুন্দর করে মানুষের নিকট পছন্দনীয় করে সাজানোর চেষ্টা করেছি,
এখানের পরিবেশ খুব ভালো, বাজারের জায়গাগুলো সু- প্রসস্থ, কোন কাঁদা নেই।বাজারটি সার্বক্ষনিক সিসিটিভি ক্যামেরা দ্বারা পরিচালিত হচ্ছে, এখানে পণ্য সামগ্রী সঠিক মাপে পাওয়া যাবে, বাজার করতে আসা ক্রেতাদের জন্য গাড়ী পার্কিং করার সু -ব্যবস্থা রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com