রাঙামাটিতে আবাসিক হোটেল থেকে মুন্না আক্তার নামে এক পর্যটক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার এতথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি কোতোয়ালি থানার ওসি সাহেদ উদ্দিন। পুলিশ জানিয়েছে, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে জেলা শহরের রিজার্ভবাজার এলাকার গোল্ডেন হিল নামক আবাসিক হোটেল থেকে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হোটেলের ম্যানেজার কুতুব উদ্দিনকে আটক করেছে পুলিশ। পাশাপাশি পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে পতিতাসহ খদ্দরকে আটক করে। এদিকে এ ঘটনার খবর পেয়ে ওই নারীর স্বামী আব্দুল কাদের, মেয়ে সাদিয়া আক্তার বৃষ্টি ও মা মমতাজ বেগম ছুটে এসেছেন। তাদের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় বলে জানা গেছে। ওসি আরও বলেন, ময়নাতদন্তের জন্য লাশ রাঙামাটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply