1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের - দৈনিক আমার সময়

রমজানের অনুপ্রেরণায় সাতটি রোজা সম্পন্ন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান তার সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা পরিবারের

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : শনিবার, ২১ মার্চ, ২০২৬

পবিত্র মাহে রমজানে এ বছর সাতটি রোজা পালন করেছে মুহাম্মদ আয়ানুর রহমান। তার এ সুন্দর উদ্যোগে পরিবারে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
মুহাম্মদ আয়ানুর রহমান, বিশিষ্ট লেখক,কলামিস্ট ও সাংবাদিক জনাব মুহাম্মদ মীযানুর রহমান-এর মেজো পুত্র। অল্প বয়সেই রমজানের অনুপ্রেরণায় রোজা পালনের প্রতি তার আগ্রহ ও আন্তরিকতা দেখে পরিবারের সদস্যরা মহান আল্লাহ তাআলার দরবারে তার জন্য বিশেষ দোয়া কামনা করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ছোটবেলা থেকেই দ্বীনের প্রতি ভালোবাসা সৃষ্টি এবং রোজার গুরুত্ব উপলব্ধি করার জন্য তাকে উৎসাহ দেওয়া হচ্ছে। মুহাম্মদ আয়ানুর রহমান যেন ভবিষ্যতে নিয়মিতভাবে রোজা পালন করতে পারে এবং একজন দ্বীনদার, সুশিক্ষিত ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এ জন্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীদের নিকট তার জন্য দোয়া চাওয়া হয়েছে।
পরিবারের সদস্যরা আরও আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাআলা যেন মুহাম্মদ আয়ানুর রহমানকে সুস্থ রাখেন, দীর্ঘ নেক হায়াত দান করেন এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন। পরিবারের সদস্যরা আরও আশা প্রকাশ করেন, মহান আল্লাহ তাআলা যেন মুহাম্মদ আয়ানুর রহমানকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন এবং ভবিষ্যতে তাকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার তৌফিক দান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com