1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন - দৈনিক আমার সময়

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন

আলামীন, রংপুর
    প্রকাশিত : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
oplus_131072
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস বিল্ডিং নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন সার্ভিস বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং লালমনিরহাট-৩ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু।
অনুষ্ঠানে আসাদুল হাবিব দুলু বলেন, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতালকে শতভাগ সেবা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের নতুন সার্ভিস বিল্ডিং নির্মাণের মাধ্যমে অগ্নিদগ্ধ ও দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসাসেবা আরও সহজ ও উন্নত হবে।”
তিনি আরও বলেন, “রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল উত্তরাঞ্চলের মানুষের চিকিৎসার অন্যতম প্রধান আশ্রয়স্থল। তাই এ হাসপাতালের চিকিৎসাসেবার মানোন্নয়ন ও আধুনিকায়নে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।”
নতুন সার্ভিস বিল্ডিং নির্মাণের ফলে রংপুরসহ উত্তরাঞ্চলে বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাসেবার পরিধি আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। এর মাধ্যমে অগ্নিদগ্ধ ও বিভিন্ন দুর্ঘটনায় আহত রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসা প্রদানের সুযোগ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, রংপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সাকিউল আলম, রংপুরের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা।
ভবনটির নির্মাণকাজ বাস্তবায়ন করছে গণপূর্ত অধিদপ্তর (PWD), রংপুর। নির্মাণকাজ যথাযথভাবে ও নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন করতে গণপূর্ত বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মো. সাকিউল আলম।
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জানান, বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের সার্ভিস বিল্ডিং চালু হলে অগ্নিদগ্ধ রোগীদের পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনায় আহত রোগীদের চিকিৎসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে রংপুরসহ উত্তরাঞ্চলের বিপুলসংখ্যক মানুষের জন্য বিশেষায়িত বার্ন ও প্লাস্টিক সার্জারি চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।
সেবার মান শতভাগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে ব্রিগেডিয়ার জেনারেল  আশিকুর রহমান এর নেতৃত্বে এবং
 দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী   আসাদুল হাবিব দুলু এর কার্যকরী তদারকি ও সহযোগিতায় রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল উন্নয়নের সাথে চিকিৎসার অবকাঠামোগত মান নিশ্চিত করতে প্রতিমাসে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে  বসে অভ্যন্তরীন বিষয় গুলো আলোচনা করে কার্যকর করতে সকলের প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com