রংপুর মহানগরীতে নবনিযুক্ত পুলিশ কমিশনার আবদুল মাবুদ-কে ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এই শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় বিএনপির নেতারা আশা প্রকাশ করেন, নতুন কমিশনারের নেতৃত্বে মহানগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির প্রচার সম্পাদক মো. রেজাউল
মহানগর বিএনপির সদস্য মো. রকিবুল আজাদ, অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন, মো. হারুনুর রশিদ হারুন, আব্দুস সালাম মিয়া, মহানগর ওলামা দলের সদস্য সচিব নুর হক শাহ, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মান্নু, ৩২ নং ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম সাকু, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম মমিন, ২২ নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান মিলন, বিএনপি নেতা নাদিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ডের সভাপতি শরিফ লাবলু (লেবু), ইমরান হোসেন মিন্টু, বিএনপি নেতা মো. রুহুল আমীন এবং মহানগর বিএনপির আখতারুজ্জামান ভুট্টু।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ নবনিযুক্ত কমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নগরবাসীর শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকা জরুরি।
পুলিশ কমিশনার আবদুল মাবুদ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “রংপুর মহানগরীকে বসবাসযোগ্য ও নিরাপদ শহর হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।”
এই সৌজন্য সাক্ষাৎ মহানগরীতে ইতিবাচক রাজনৈতিক-প্রশাসনিক সম্পর্কের একটি উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে বলে সদস্যরা মনে করছেন।
Leave a Reply