ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের গংগাচড়ায় হিন্দুপাড়ায় হামলার ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় হাজারের বেশি অজ্ঞাত আসামি করে গংগাচড়া মডেল থানায় মামলা হয়েছে। গতকাল বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এসব তথ্যজানান। তিনি বলেন, ধর্ম অবমাননার অভিযোগে গংগাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুপাড়ায় অজ্ঞাত লোকজন ভাঙচুর, লুটপাট এবং পুলিশের ওপর আক্রমণ করে। এ ঘটনায় আলদাদপুর ছয়আনি পাড়া গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ রায় (৫৫) বাদী হয়ে অজ্ঞাত ১০০০-১২০০ জনের বিরুদ্ধে গংগাচড়া মডেল থানায় মামলা করেন। ওই মামলায় যৌথ অভিযানে এরই মধ্যে পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply