1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে সড়ক উন্নয়নে বড় দুই প্রকল্প বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা, কমবে জনদুর্ভোগ - দৈনিক আমার সময়

রংপুরে সড়ক উন্নয়নে বড় দুই প্রকল্প বদলে যাবে যোগাযোগ ব্যবস্থা, কমবে জনদুর্ভোগ

আলামীন রংপুর
    প্রকাশিত : সোমবার, ৪ মে, ২০২৬
oplus_0

উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহর রংপুর-এর সড়ক যোগাযোগ ব্যবস্থাকে আধুনিক, টেকসই ও যুগোপযোগী করতে হাতে নেওয়া হয়েছে দুটি বৃহৎ উন্নয়ন প্রকল্প। সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ)-এর অধীনে বাস্তবায়নাধীন এসব প্রকল্প সম্পন্ন হলে যানজট নিরসন, দ্রুত যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে মনে করছেন অভিজ্ঞ বিশ্লেষকরা।

রংপুর শহরের যানজট নিরসনে সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে নেওয়া হয়েছে

রংপুর (সাতমাথা)-সাহেবগঞ্জ-হাইটেক পার্ক-শ্যামলার মোড়-বুড়িরহাট-হাজিরহাট (এন-৫) রিং রোড নির্মাণ প্রকল্প।

এই প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫৯৩৫৭.৪৭ লক্ষ টাকা এবং মোট দৈর্ঘ্য ২১.৩৬২ কিলোমিটার। রিং রোডটি নির্মিত হলে এটি শহরের ভেতরের যানবাহনের চাপ কমিয়ে বাইপাস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিদ্যমান ৩.৭–৫.৫০ মিটার সড়ক প্রশস্ত করে আধুনিক মানে উন্নীতকরণ

দীর্ঘস্থায়ী রিজিড (কংক্রিট) পেভমেন্ট নির্মাণ

নতুন ব্রিজ ও কালভার্ট নির্মাণ

সড়কের সার্ফেসিং ও রক্ষাপদসহ মাটির কাজ

প্রায় ২৭৫০০ লক্ষ টাকা ব্যয়ে ভূমি অধিগ্রহণ

বিশেষজ্ঞদের মতে, রিং রোড চালু হলে শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং আন্তঃজেলা যানবাহন সহজে চলাচল করতে পারবে।

রংপুর সড়ক বিভাগের আওতায় আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো

৪টি জেলা মহাসড়ক উন্নয়ন উদ্যোগ, যার সম্ভাব্য ব্যয় ২৭৯৮১.৭৭ লক্ষ টাকা।

এই প্রকল্পের আওতায় প্রায় ৭০.৯৪২ কিলোমিটার সড়ক উন্নয়ন করা হবে।

অন্তর্ভুক্ত সড়কসমূহ:

রংপুর–গঙ্গাচড়া (Z-5023)

হাজীরহাট–লাঙ্গলেরহাট–বেতগাড়ী–গঙ্গাচড়া (Z-5020)

রংপুর–সাহেবগঞ্জ–মাহিগঞ্জ–পীরগাছা (Z-5010)

টেক্সেরহাট–লালদিঘী–তারাগঞ্জ–কিশোরগঞ্জ (Z-5015)

সড়ক প্রশস্তকরণ ও মজবুতিকরণ

উন্নত মানের পেভমেন্ট নির্মাণ

ব্রিজ ও কালভার্ট উন্নয়ন

টেকসই সার্ফেসিং ব্যবস্থা হবে।

এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।দীর্ঘদিনের যানজট সমস্যার উল্লেখযোগ্য হ্রাস।শহর ও গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় গতি বৃদ্ধি কৃষি, শিল্প ও ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব হাইটেক পার্কসহ নতুন বিনিয়োগে সহায়ক পরিবেশ সৃষ্টি বৃহৎ জনগোষ্ঠীর জন্য উন্নত সড়ক সুবিধা নিশ্চিত সরকারের অগ্রাধিকার প্রকল্প

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রকল্পগুলোকে সরকারের অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। অনুমোদন ও অর্থায়ন নিশ্চিত হলে দ্রুত বাস্তবায়ন কাজ শুরু করা সম্ভব হবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন,“রংপুরের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে এই প্রকল্প দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে রিং রোড চালু হলে শহরের ভেতরের যানজট অনেকাংশে কমে আসবে। একই সঙ্গে জেলা মহাসড়কগুলো উন্নয়ন করা হলে গ্রামীণ ও আন্তঃজেলা যোগাযোগ আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। আমরা আশা করছি, প্রকল্পগুলো দ্রুত অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করা সম্ভব হবে।”স্থানীয়দের মতে, এই দুই প্রকল্প বাস্তবায়িত হলে রংপুর অঞ্চলের অবকাঠামোগত উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং উত্তরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুক্ত হবে আধুনিকতার নতুন অধ্যায়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com