রংপুর জেলায় নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন-কে ফুলেল সংবর্ধনা ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
সম্প্রতি রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির নেতারা নতুন জেলা প্রশাসকের নেতৃত্বে মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং নাগরিক নিরাপত্তা জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য মো. রকিবুল আজাদ, অধ্যাপক শাহিনুল ইসলাম শাহিন, মো. হারুনুর রশিদ হারুন, আব্দুস সালাম মিয়া, মহানগর ওলামা দলের সদস্য সচিব নুর হক শাহ, ৩ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল হোসেন মান্নু, ৩২ নং ওয়ার্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম সাকু, ২৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মমিনুল ইসলাম মমিন, ২২ নং ওয়ার্ডের সভাপতি মেহেদী হাসান মিলন, মহানগর বিএনপির প্রচার সম্পাদক মো. রেজাউল ইসলাম লাবলু, বিএনপি নেতা নাদিম সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ডের সভাপতি শরিফ লাবলু (লেবু), ইমরান হোসেন মিন্টু, বিএনপি নেতা মো. রুহুল আমীন এবং মহানগর বিএনপির আখতারুজ্জামান ভুট্টু।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও নগরবাসীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও রাজনৈতিক দলের মধ্যে সমন্বয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন,
“রংপুরকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য জেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের আপস করা হবে না।”
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ প্রশাসন ও রাজনৈতিক মহলের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তুলতে সহায়ক হবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
Leave a Reply