1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে নতুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট পীরগাছা সার্কেলের উদ্বোধন - দৈনিক আমার সময়

রংপুরে নতুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট পীরগাছা সার্কেলের উদ্বোধন

আলামীন, রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

জাতীয় রাজস্ব আদায় বৃদ্ধি ও কর জাল সম্প্রসারণের লক্ষ্যে প্রশাসনিক কাঠামো শক্তিশালীকরণের ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড–এর উদ্যোগে রংপুরে নতুন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট পীরগাছা সার্কেলের উদ্বোধন করা হয়েছে।
নবগঠিত এ সার্কেলটি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, রংপুর–এর অধীনে পরিচালিত হবে। মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) আনুষ্ঠানিকভাবে সার্কেলটির উদ্বোধন করেন কমিশনার মোহাম্মদ সফিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নতুন পীরগাছা সার্কেলের আওতায় আনা হয়েছে কাউনিয়া ও পীরগাছা উপজেলা। এর ফলে এ দুই উপজেলার ব্যবসায়ী ও করদাতারা এখন স্থানীয় পর্যায়েই কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন। এতে সেবার গতি বাড়বে, সময় ও ব্যয় কমবে এবং রাজস্ব তদারকি কার্যক্রম আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
কর ব্যবস্থাপনা সহজীকরণে এনবিআরের উদ্যোগ
জাতীয় রাজস্ব বোর্ডের মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে সারাদেশে পর্যায়ক্রমে নতুন সার্কেল, বিভাগ ও কমিশনারেট গঠন করা হচ্ছে। এর মূল লক্ষ্য কর ব্যবস্থাপনাকে আধুনিক, স্বচ্ছ ও করদাতাবান্ধব করে তোলা এবং রাজস্ব আহরণে কার্যকর নজরদারি নিশ্চিত করা।
উদ্বোধনী বক্তব্যে কমিশনার মোহাম্মদ সফিউর রহমান বলেন, নতুন পীরগাছা সার্কেল চালুর মাধ্যমে স্থানীয় পর্যায়ে রাজস্ব আদায় আরও শক্তিশালী হবে এবং কর জাল সম্প্রসারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি করদাতাদের আন্তরিক সহযোগিতা কামনা করে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে আধুনিক রাজস্ব ব্যবস্থাপনা গড়ে তুলতে এ উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এ সার্কেল চালুর ফলে রংপুর অঞ্চলে রাজস্ব প্রশাসন আরও গতিশীল হবে এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক প্রভাব

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com