বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জ ও জেলার উদ্যোগে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪মার্চ) নগরীর মাহিগঞ্জ আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর রেঞ্জ ও জেলার আয়োজনে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করে উপমহাপরিচালকের কার্যালয়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, রংপুর রেঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রেঞ্জ উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়াল, বিভিএম, পিভিএমএস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি রমজান মাসের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাস। এই পবিত্র মাসে সকল ভেদাভেদ ভুলে সমাজে ন্যায়, সাম্য ও মানবিকতা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইফতার মাহফিলে রংপুর রেঞ্জের বিভিন্ন ইউনিট কমান্ডারগণ উপস্থিত ছিলেন। এদের মধ্যে বক্তব্য রাখেন ৩৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মো. কামারুজ্জামান।
এছাড়াও রেঞ্জ ও জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারী এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা শেষে দেশ, জাতি ও বাহিনীর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত কর্মকর্তা, কর্মচারী ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন
Leave a Reply