1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যুবদলের মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে কামরুজ্জামান জুয়েলের বিক্ষোভ মিছিল - দৈনিক আমার সময়

যুবদলের মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে কামরুজ্জামান জুয়েলের বিক্ষোভ মিছিল

শাহ্ আলম
    প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
 ১০ জুন শনিবার রাজধানীর শ্যামলীতে জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে কেন্দ্রীয় যুব দলের সহ- সাংগঠনিক সম্পাকঃ কামরুজ্জামান জুয়েলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা।
মিছিলটি কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন মোহাম্মদ পুর থানা ছাত্রদলের সাবেক সভাপতি মাজহারুল ইসলাম রাসেল, আদাবর থানা ছাত্র দলের সাবেক সাধারন সম্পাদকঃ আল-আমিন, আদাবর থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহদাত হোসেন পাটোয়ারি , এ্যাড মশিউর রহমান শান্ত, নিশাত, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক সজিব আহম্মেদ, সাকিব, শেরেবাংলা নগর যুবদলের মাইন উদ্দিন, রনি, আজাদ, রিমনসহ শতাধিক নেতাকর্মী।
মিছিল শেষ করে কামরুজ্জামান জুয়েল সংক্ষিপ্ত বক্তব্যে  বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদাজিয়ার মুক্তি, ১০ দফা দাবি আদায় সহ সকল রাজবন্দীর মুক্তি আদায়ের শপথ নিয়ে সকল নেতাকর্মীদেরকে রাজপথে থাকার আহ্বান জানিয়ে সভা শেষ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com