1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ  ১৬ বছর পলাতক আসামী র‌্যাব-৩ এর হাতে আটক - দৈনিক আমার সময়

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ  ১৬ বছর পলাতক আসামী র‌্যাব-৩ এর হাতে আটক

এম আর শোভন, স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
গত ৫ই জুলাই ২০২৩ইং তারিখ গভীর রাতে গাজীপুর জেলার জয়দেবপুর এলাকা থেকে কুষ্টিয়া জেলার দৌলতপুরে স্ত্রীকে নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ ১৬ বছর যাবৎ পলাতক আসামি ১। রবিউল ইসলাম (৬০), পিতা-মৃত পিয়ার বিশ্বাস, সাং-চরদিয়ার, থানা-দৌলতপুর, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করেছে র‍্যাব-৩।
ধৃত আসামির  বিরুদ্ধে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানায় ২০০৭ সালে একটি হত্যা মামলা রুজু করা হয়। উক্ত মামলাটির দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালত ২০২১ সালের রায় ঘোষণার মাধ্যমে যাবজ্জীবন কারাদন্ড এবং ১০,০০০/- টাকা জরিমানা প্রদান করেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই ধৃত আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com