1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
যথাযোগ্য মর্যাথদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতি সভা - দৈনিক আমার সময়

যথাযোগ্য মর্যাথদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে কক্সবাজার জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে কক্সবাজার জেলা প্রশাসন। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
সভায় শোক দিবস যথাযথভাবে পালনের লক্ষ্যে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে যথাযথভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করণ, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, দোয়া মাহফিল, রক্তদান কর্মসূচী,আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠান।
এ ছাড়া “আমার চোখে বঙ্গবন্ধু” বিষয়ে এক মিনিটব্যাপী ভিডিও চিত্র তৈরির প্রতিযোগীতাও আয়োজন করা হবে বলে সভায় জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিভীষণ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমা,টুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার শেহরিন আলম,বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধাসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
পরে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যা দায় পালনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com