1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা - দৈনিক আমার সময়

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪

মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২০ মার্চ বুধবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর সম্মেলন কক্ষে মোবাইল ব্যাংকিং কোম্পানি নগদ এর উদ্যোগে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্তে দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন পুলিশ কমিশনার জিহাদুল কবির। এ সময় তিনি বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক চ্যালেঞ্জ সংক্রান্তে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোকপাত করেন। এ ছাড়াও তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সংক্রান্ত বিভিন্ন অপরাধ, অপরাধের তদন্ত প্রক্রিয়া ও তদন্ত কর্মকর্তাদের করণীয় সংক্রান্ত  বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা করেন। এ সময় আমন্ত্রিত প্রশিক্ষক মন্ডলী প্রশিক্ষনার্থীগণকে বাংলাদেশে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের সম্ভাবনা এবং সমসাময়িক বিভিন্ন চ্যালেঞ্জ সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) হাসান মোঃ শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অতিরিক্ত ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, নগদ এর অতিরিক্ত পরিচালক এম মাহবুব আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মােঃ ফজলুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার টুরিস্ট পুলিশ মোমেনা আকতার, সহকারী পুলিশ কমিশনার (স্টাফ অফিসার টু পুলিশ কমিশনার, বন্দর থানা, এস্টেট এন্ড ডেভেলপমেন্ট) প্রণয় রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী মডেল থানা) নাফিছুর রহমান, পুলিশ পরিদর্শক সাজেদা লতা স্পেশাল ব্রাঞ্চ সহ নগদ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা বৃন্দ ও প্রশিক্ষনার্থীগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com