1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মুন্সীগঞ্জে উন্নয়ন প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে এডাবের আইডিয়া শেয়ারিং সভা - দৈনিক আমার সময়

মুন্সীগঞ্জে উন্নয়ন প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে এডাবের আইডিয়া শেয়ারিং সভা

ফরহাদ হোসেন জনি
    প্রকাশিত : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বর্তমান উন্নয়ন প্রেক্ষাপট নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় ও আইডিয়া শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার মুঘল এম্পায়ার রেস্টুরেন্ট অডিটোরিয়ামে এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ (এডাব) মুন্সীগঞ্জ জেলা শাখা এ সভার আয়োজন করে।

এডাব মুন্সীগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম কামাল।
এডাব মুন্সীগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জসিম মোল্লা পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসাইন টিপু।

সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থা এবং গণমাধ্যমের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের সঙ্গে এ ধরনের মতবিনিময় সভা উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তথ্য বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় উপস্থিত ছিলেন এডাব এর প্রোগ্রাম ডাইরেক্টর কাওসার আলম কনক,কো-অর্ডিনেটর স্বপন,এডাব মুন্সীগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি নজরুল ইসলাম পান্নু, সদস্য রত্না হালদার, মেরী মেরিলিন ডি ক্রুস, সাবেক সদস্য ডা. মাসুম খান ঢালু, শহিদুল ইসলাম বাবু,
মুন্সীগঞ্জ জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু হানিফ রানা, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন জনি, কোষাধ্যক্ষ রাজ মল্লিক,শ্রীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জল হোসেন,সাধারণ সম্পাদক শেখ আছলাম,সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম,বিক্রমপুর টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন এর দপ্তর সম্পাদক মেহেদী সুমন,ফ্রেন্ডস সমাজ কল্যান সংসদ এর সহ সভাপতি শহিদুল ইসলাম বাবু,
স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com