1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ - দৈনিক আমার সময়

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১ হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ

ফরহাদ হোসেন
    প্রকাশিত : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ১হাজার ৭০০ কেজি বিষাক্ত জেলি পুষকৃত চিংড়ি জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
(১৩ জুন) দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ
তথ্য নিশ্চিত করেছেন।
গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ১৩ জুন আনুমানিক রাত ২:৩০ এর সময় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পদ্মা
কর্তৃক মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা ব্রীজ সংলগ্ন খান বাড়ি মোড় এলাকায় একটি বিশেষ অভিযান
পরিচালনা করে। অভিযানে সাতক্ষীরা থেকে চট্টগ্রামগামী ০২টি ট্রাক তল্লাশি করে আনুমানিক ১ হাজার ৭০০
কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এসময় জব্দকৃত জেলী পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না
পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি পরিবহন করায় ট্রাক দুটির ড্রাইভারকে
লৌহজং উপজেলার মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম মোবাইল কোট পরিচালনা করে জরিমানা করা হয়। মোবাইল
কোর্টে ০২ ট্রাক ড্রাইভারকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জেলি পুশকৃত চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com