1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মুক্তিযোদ্ধার সন্তানের নামে দুদুকে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা - দৈনিক আমার সময়

মুক্তিযোদ্ধার সন্তানের নামে দুদুকে অভিযোগ দিয়ে হয়রানির চেষ্টা

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ( রাজউকের) ইঞ্জিনিয়ার পলাশ শিকদারের নামে  ব্যক্তিগত আক্রোশে ধারাবাহিক হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে, একটি স্বার্থান্বেষী কুচক্র মহলের বিরুদ্ধে। বিএনপি’র স্থানীয় জনৈক কুদ্দুস সিকদার নামে এক ব্যক্তির নেতৃত্বে চক্রটি হয়রানি করে যাচ্ছে।জানা যায় পলাশ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত ইউপি চেয়ারম্যান আব্দুল রব শিকদারের সন্তান।
অভিযোগ সূত্রে জানা যায়, বিএনপি নেতা কুদ্দুস শিকদার নিজের অনুগত মহিলা দিয়ে সাজানো মিথ্যা মামলা ও সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে ইঞ্জিনিয়ার পলাশ শিকদারের নামে,মিথ্যা অভিযোগ দিয়ে,পলাশ শিকদারকে হেনস্তা ও রাজউকের চাকরি খাওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই স্বার্থন্বেষী কুচক্র মহল,
অনুসন্ধানে জানা যায়, কুদ্দুস সিকদার স্থানীয় বিএনপির সাবেক সাংসদ শহিদুল হক জামালের এপিএস ফকির নাসির উদ্দীনের খাস লোক। কুদ্দুস সিকদার ব্যক্তিগত ও রাজনৈতিক আক্রোশ ধরে তিনি ইঞ্জিনিয়ার পলাশের  পরিবারকে প্রায় সময় নানান ঝামেলায় জড়াতো। যা নিয়ে পলাশের পিতা বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত চেয়ারম্যান আব্দুল রব শিকদার  সবসময় বিব্রত থাকতো।এছাড়াও সম্প্রতি  কুদ্দুস সিকদার  তাদের হেনস্থা করার পায়তারা চালাচ্ছে। তাছাড়া, কুদ্দুস সিকদারের ছেলে শাকিল সিকদার পরিবারটিকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। শাকিল সিকদার উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য পদে আছে।
এ ব্যাপারে ভুক্তভোগী পলাশ শিকদার বলেন, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা আঃ রব সিকদার মারা যাবার পর জামায়াত ও বিএনপির কিছু লোক আমদের পরিবারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা অভিযোগ ও হয়রানি করে যাচ্ছে, এছাড়াও সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে মিথ্যা অভিযোগ দিয়ে চাকরি খাওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে এই কুচক্র মহল।
এ ব্যাপারে কুদ্দুস শিকদার কে একাধিকবার মুঠোফোনে ফোন দেওয়া সত্ত্বেও তাকে পাওয়া যায়নি,

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com