1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মিরপুর ল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নওশাদ সভাপতি ও রনি সাধারণ সম্পাদক - দৈনিক আমার সময়

মিরপুর ল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনে নওশাদ সভাপতি ও রনি সাধারণ সম্পাদক

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩
মিরপুর ল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। এতে উপস্থিত অ্যালামনাইদের সর্বসম্মতিক্রমে মোহাম্মদ নওশাদুল হক সভাপতি ও এম পালোয়ান রনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে কলেজে অ্যালামনাইদের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ জুন ( সোমবার)  অ্যালামনাই সদস্যদের কন্ঠভোটে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। পরে অন্যান্য পদের জন্য নেতৃবৃন্দ নির্বাচিত করা হয়।
আলী আজম খান মনির এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন  মফিজুল ইসলাম জুয়েল, জুয়েল চৌধুরী,  আলামিন শিকদার, ইউসুফ রনি, আব্দুল কাদের টিটু, মো: আলী আড্ডু,  এরশাদ সিদ্দিক, রাশেদুজ্জামান, সম্রাট ফারুকী,স্যালবিনা, আল আমিন,আসাদুজ্জামান রনি, কামাল উজ্জ্বল,  তানিয়া কাউসার, , পপি শিকদার, কামরুল ইসলাম, শ্রাবণী, ইউসুফ আলী, মিরাজ হোসেন, সেতু, শাহানা লাকি প্রমূখ।
মিরপুর ল কলেজের লক্ষ্য ও উদ্দেশ্য গুলো হলো কলেজের সার্বিক উন্নয়ন করা, বর্তমান ও প্রাত্তন ছাত্র ছাত্রীদের মধ্যে বন্ধুত্ব সুদৃর করা, দরিদ্র ছাত্র ছাত্রীদের সহযোগিতা করা, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে অবদান রাখা, কলেজের ফলাফল ও সুনাম বৃদ্ধিতে সহযোগিতা করা, শিক্ষা সফর আয়োজনে কলেজ কতৃপক্ষকে সহযোগিতা করা, ছাত্র -শিক্ষক সম্পর্ক সুদৃর করা,ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধনে কলেজ কতৃপক্ষকে সহযোগিতা করা ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com