ঢাকা মহানগরের মিরপুর রাজস্ব সার্কেলের আওতাধীন ধউর মৌজার সরকারী ১ নং খাস খতিয়ানের সি এস/এস এ- ১৭৬, আর এস- ৫০৫ এবং ঢাকা মহানগর জরিপের রূপান্তরিত ১২২১, ১২২২, ১২৩২, ১২৩৬, ১২৭২, ১২৭৪, ১২৮২, ১২৮৩, ১২৮৪, ১২৮৭, ১২৮৮ এবং ১২৯০ নং অর্থাৎ ১২ টি দাগে মোট ১.৪৭৭ একর বা প্রায় ৯০ কাঠা ভূমি অবৈধভাবে একটি প্রতিষ্ঠান ও একজন ব্যক্তি ভোগদখল করছিলেন। বর্তমানে উক্ত ভূমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। জমিটি মিশন হাউজিং কোম্পানি এবং স্থানীয় এক ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছিল।
জনাব শাখী ছেপ, সহকারী কমিশনার (ভূমি) মিরপুর রাজস্ব সার্কেল, ঢাকা অভিযান চালিয়ে উক্ত খাস জমি আজ ১৫/০৬/২০২৩ খ্রিঃ তারিখে জেলা প্রশাসন ঢাকার নিয়ন্ত্রণে নিয়েছেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),ঢাকা জনাব শিবলী সাদিক আশাবাদ ব্যক্ত করেন এভাবে অভিযান পরিচালনা করে ঢাকা জেলার সকল খাস জমি উদ্ধার করা হবে।
জেলা প্রশাসক, ঢাকা জনাব মোহাম্মদ মমিনুর রহমান জানান সরকারের মালিকানাধীন জমি উদ্ধার করার পাশাপাশি আইনানুগভাবে সরকারের জমি ব্যক্তি পর্যায়ে ব্যবহারের বিষয়ে জেলা প্রশাসন উদ্যোগ নিয়েছে।
তিনি আরও বলেন ভূমি সেবা সহজ করা এবং জনগণের দোরগোড়ায় পৌঁছাতে জেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগ অব্যাহত আছে।
Leave a Reply