মানিকগঞ্জে ডিবি পুলিশের পৃথক অভিযানে মাদকসহ ৮ কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. মোশাররফ হোসেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, রবিবার দিনব্যাপী অভিযানে সদর উপজেলার জাগীর থেকে ৪জন, সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গি এলাকা থেকে ২জন এবং সিংগাইর উপজেলা থেকে ২জনকে মাদকসহ গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৯লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, জাগীর মেঘশিমুল এলাকার মো. সোহেল(৩০), মো. আসিফ(৩৪), মো. কুদ্দুস শেখ(৪১)। এসময় তাদের কাছ থেকে ৪০গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। সাটুরিয়া উপজেলার অভিযানে নয়াডিঙ্গি এলাকা থেকে মো. তুলা মিয়া(৪৮) এবং মো. রবিউল ইসলাম (৪৪) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০গ্রাম হেরোইন এবং ১ কেজি গাজা উদ্ধার করা হয়। সিংগাইর উপজেলার বড়বাকা এলাকা থেকে ১০০পিস ইয়াবা এবং ২৪ গ্রাম হেরোইনসহ ইয়াকুব আলী(২৪) এবং স্বাধীন(১৯) কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে স্থানীয় থানায় পৃথক-পৃথক মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply