1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানিকগঞ্জে ডা. রফিক উদ্দিন স্মৃতি ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

মানিকগঞ্জে ডা. রফিক উদ্দিন স্মৃতি ক্রিকেট লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সায়েম খান, মানিকগঞ্জ
    প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩
মানিকগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ডা. রফিক উদ্দিন স্মৃতি ২য় বিভাগ ক্রিকেট লীগের (২০২২-২৩) ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ জুন) সকালে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় দেবগ্রাম পল্লী উন্নয়ন যুব সংঘকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জেড ব্ল্যাক।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সাব কমিটির আহ্বায়ক গোলাম ছারোয়ার ছানু, বীর মুক্তিযোদ্ধা ডাক্তার রফিক উদ্দিনের স্ত্রী সাবেরা রফিক, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী ডাক্তার মাকসুদা মুস্তারিন পুন্ন্যি, ডাক্তার আব্দুল্লাহ আল ফারুক শুভ্র, ক্রীড়া সংগঠক রাশেদুল ইসলাম জসিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com