1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, জেলা কারাগারের জেল সুপার: শাহ আলম খাঁন - দৈনিক আমার সময়

মানবিক সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন, জেলা কারাগারের জেল সুপার: শাহ আলম খাঁন

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩

দেশের সমুদ্র নগরীর পর্যটন জেলা  কক্সবাজারের কলাতলি প্রধান সড়কের সাথে লাগোয়া পাহাড়ের মিতালী সবুজর ছাঁয়া ঘেরা পান্তরে সুবিশাল- আয়তনে অবস্থিত কক্সবাজার জেলা কারাগার। গেল ১২ ডিসেম্বর ও আজ ১৩ ডিসেম্বর দুপুরে হঠাৎ কক্সবাজার জেলা কারাগারের প্রধান ফটকের সামনে গিয়ে একটি দৃশ্য দেখে খুবই ভাল লাগলো, অনেকটা কাছ থেকে দেখতে পেলাম, জেলা কারাগারের সুযোগ্য জেল সুপার মোঃ শাহ আলম খাঁন তাঁর নিজের অফিসকক্ষ থেকে বের হয়ে কারা ফটকের সামনে অপেক্ষমান দর্শনার্থীদের সাথে খোলামেলাভাবে কথা বলছেন এবং তাদের বন্দিদের সাথে সাক্ষাৎ করতে কোন অসুবিধা হচ্ছে কিনা কিংবা কোন হয়রানি শিকার হচ্ছেন কিনা সে বিষয়ে সকলের নিকট থেকে খোঁজখবর নিচ্ছেন। কয়েকজনের দেখা সাক্ষাতে বিলম্ব হচ্ছে বিদায় জানতে পেরে তিনি নিজের হাতে থাকা ওয়াকিটকির মাধ্যমে ওই সকল বন্দিদের সাক্ষাৎকার কক্ষে ডেকে আনার ব্যবস্থা করলেন। জেল সুপারের এমন তৎপরতায় সকল দর্শনার্থীদের মুখে জেল সুপার এর প্রশংসা শুনলাম, এমনকি তাদেরকে তাঁর জন্য দোয়া করতে ও দেখলাম. এ বিষয়টি সত্যিই অসাধারণ, তাঁর পাশাপাশি তাৎক্ষণিক হাতে থাকা মোবাইলে ঐ দৃশ্যটি ধারণ করলাম।

সে সঙ্গে খোঁজ নিয়ে জানা যায় তিনি তাঁর অফিসের কাজের ফাঁকে প্রতিদিনই এভাবেই দর্শনার্থী কিংবা সেবা নিতে আসা জনসাধারণ গণের কি পরিস্থিতি সেটিও মাতায় রেখে নিজই খোঁজখবর নেন। আগত আগনিত দর্শনার্থীরা মনে করেন জনগণের সেবক হিসেবে দেশের প্রত্যেকটি দপ্তর ও জেলা শহরে সরকারি কর্মকর্তা-কর্মচারীর নিকট থেকে এই ধরণের নাগরিক সেবা পাওয়ার জন্য সাধারণ জনগণ এমনটা প্রত্যাশা করেন।
কক্সবাজার জেলা কারাগারে
টেকনাফ এবং চকরিয়া থেকে আসা- একইভাবে চট্টগ্রাম, কুমিল্লার সহ আরও কয়েকটি জেলা থেকে আগত কয়েকজন নারি পুরুষ দর্শনাথী জানান, কারাগারের সেবা আগের তুলনায় শতভাগ বেড়েছে। এক্ষেত্রে জেল সুপার মো. শাহ আলম খাঁনের ভুমিকা সত্যি অনেক প্রশংসনীয়। একইসাথে চলমান কারাগারে এই ধারা অব্যাহত রাখার জন্যে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা জনসাধারণগণ এমনটি আসাবাদ ব্যাক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com