1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫ - দৈনিক আমার সময়

মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-জলকামান, আহত ১৫

অনলাইন ডেস্ক
    প্রকাশিত : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় শিক্ষকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। ”

এদিন দুপুরের দিকে চাকরি জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা করলে পুলিশি বাধার মুখে পড়েন শিক্ষকরা। ওই সময় পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে আয়োজিত ওই মিছিলে কমিটির আহ্বায়ক শামসুল আলম ছাড়াও সদস্য সচিব মোহাম্মদ আল আমিন ও বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমানসহ শিক্ষক নেতারা অংশ নেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com