1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাদক সেবনের দায়ে বীরগঞ্জে তিন  জনের কারাদন্ড - দৈনিক আমার সময়

মাদক সেবনের দায়ে বীরগঞ্জে তিন  জনের কারাদন্ড

বীরগঞ্জ(দিনাজপুর ) প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় মাদক সেবনের অপরাধে তিনজনকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১ টাকা অর্থদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমা খাতুন ।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই শিবু,এসআই রায়হান নবী,এএসআই রিপনসহ পুলিশের একটি দল শনিবার (২৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ১০ নং মোহনপুর ইউনিয়ন বড় করিমপুর ঝোলাপাড়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায়  অভিযান পরিচালনা করে মাদক ১৭পিস
টেন্ডার ট্যাবলেট সহ মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।
ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ছয় মাসের কারাদন্ড ও ১ শত টাকা করে জরিমানা অনাদায়ে ২ মাসের অতিরিক্ত কারাদন্ডের আদেশ দেন।
আটককৃতরা হলেন উপজেলার মোহনপুর ইউনিয়নের বড় করিমপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে মিস্টার(২২) আলী,হাফিজ উদ্দিনের রেজা হোসেন(৩২) ও একই ইউনিয়নের ভোগীরপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে
সোহেল রানা (৩৩)।
বীরগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান,সাজাপ্রাপ্তদের রবিবার দিনাজপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গড়তে জনস্বার্থে এ ধরণের বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আমরা মাদক মুক্ত একটি বীরগঞ্জ উপজেলা গঠনে সবর্দা সচেষ্ঠ থাকবো। পুলিশকে সহযোগীতার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগীতা প্রত্যাশা করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com