1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাগুরার শালিখায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি  সহ তিন যুবক আটক - দৈনিক আমার সময়

মাগুরার শালিখায় অস্ত্র, ম্যাগজিন ও গুলি  সহ তিন যুবক আটক

শাহ্ আলম
    প্রকাশিত : সোমবার, ৩ জুলাই, ২০২৩
মাগুরার শালিখা উপজেলার হরিশপুর গ্রাম থেকে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ৩ জুলাই, সোমবার দুপুর ১২ টায় গোপন সংবাদের ভিত্তিতে উপ-পুলিশ পরিদশর্ক (এস আই) রাকিবুলের নেতৃত্বে এ এস আই রিপন হোসেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার হরিশপুর গ্রামের চিত্রা নদীর
 সাঁকো ঘাট ও খানপুর বাজার বরাবর হরিপুর পশ্চিমপাড়া থেকে,অস্ত্র গুলি ও ম্যাগাজিনসহ তিনজনকে আটক করেছে শালিখা থানা পুলিশ।
আটককৃতরা হলেন বাঘারপাড়া উজেলার খাঁনপুর গ্রামের শাহিনুর রহমানের ছেলে ইয়াছির আরাফাত(১৯), একই গ্রামের সাইফুল মোল্যার ছেলে জিসান মোল্যা  (১৯),এবং বাঘারপাড়া উপজেলার পাঠান পাইকপাড়া গ্রামের মহব্বত খাঁনের ছেলে মাহিম খাঁন মিরাজ (১৮)
শালিখা থানার তদন্ত ওসি মিলন কুমার সাংবাদিকদের অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ তিন জন আটকের তথ্য নিশ্চিত করে বলেন  এ বিষয়ে অস্ত্র আইনে মামলার প্রস্ততি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com