1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওতে দোয়া মাহফিলের আয়োজন - দৈনিক আমার সময়

মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে টোকিওতে দোয়া মাহফিলের আয়োজন

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস আজ (২৩ জুলাই, বুধবার) ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া মাহফিলে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দাউদ আলী বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন। তিনি দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা ও আহতদের আশু আরোগ্য কামনা করেন।
পরে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে দুরুদ পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে জাপানে বাংলাদেশ কমিউনিটির সদস্য ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com