1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী সায়ানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা - দৈনিক আমার সময়

মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহত শিক্ষার্থী সায়ানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

নিজেস্ব প্রতিবেদক
    প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী সায়ান ইউছুফের কবরে বিমানবাহিনীর প্রধানের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছে একটি প্রতিনিধি দল। পরে তারা পরিবারের সদস্যদের সমবেদনা জানান। গতকাল মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ল²ীপুর সদর উপজেলার বশিকপুর গ্রামে সায়ানের কবরে শ্রদ্ধা জানায় বিমানবাহিনী। পরে কবর জিয়ারত শেষে সায়ানের রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়। বিমানবাহিনীর চট্টগ্রাম জহুরুল হক বিমান ঘাঁটির উইং কমান্ডার রেজাউল হকের নেতৃত্বে এ শ্রদ্ধা জানানো হয়। এসময় নিহত সায়ানের বাবা মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক এএফএম ইউছুফ উপস্থিত ছিলেন। সায়ানের বাবা এএফএম ইউছুফ জানান, ছেলের শোকে পরিবারের কেউ এখনো স্বাভাবিক হতে পারেনি। তারা যেন দ্রæত স্বাভাবিক জীবনে ফিরতে পারে, সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। বিমানবাহিনীর উইং কমান্ডার রেজাউল হক বলেন, বিমানবাহিনী প্রধানসহ সব সদস্যের পক্ষে আমরা সায়ানের কবর জিয়ারত ও শ্রদ্ধা জানিয়েছি। আমরা তার পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জ্ঞাপন করছি। লোকালয়ে বিমান প্রশিক্ষণ নিয়ে তিনি বলেন, ঘটনাটি নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে এ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন। ২১ জুলাই দুপুরের পর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ল²ীপুরের সায়ান মারা যায়। সায়ান ল²ীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নাম্বার সেক্টরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com