1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মসিক মেয়রের তদারকিতে, জলাবদ্ধতার উন্নতি - দৈনিক আমার সময়

মসিক মেয়রের তদারকিতে, জলাবদ্ধতার উন্নতি

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
ময়মনসিংহে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা সমাধানে বিভিন্ন স্বল্প ও দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনা করছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতার তাৎক্ষণিক সমাধানে সিটি কর্পোরেশন পরিচালিত এসব কার্যক্রম পরিদর্শন ও তদারকি করছেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।এরই ধারাবাহিকতায় গতকাল নগরীর মাসকান্দা, শান্তিনগর, মাসকান্দা খানকা মসজিদ এলাকায় খালের  যেসব স্থানে পানি প্রবাহে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে সেসব স্থানে নিজে উপস্থিত থেকে প্রতিবন্ধকতা ভেঙে দেন। এছাড়াও এ সময় খালের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়।এ সময় মেয়র খালের উপর অবৈধভাবে নির্মিত স্থাপনাসমূহ দ্রুততম সময়ে উচ্ছেদ করে খালের প্রবাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে মেয়র বলাশপুর এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি নিরসন অগ্রগতি পরিদর্শন করেন। বলাশপুরে এখনও যেসব স্থানে পানে জমে আছে সেসকল স্থানের পানি অপসারণের জন্য পাম্পের মাধ্যমে পানি অন্যত্র ফেলা সহ বিভিন্ন নির্দেশ প্রদান করেন।এ সময় প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, সচিব মোঃ আরিফুর রহমান, কাউন্সিলর মোঃ আব্বাস মন্ডল ও মোঃ মনোয়ার হোসেন, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা,তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহুরুল হক, নির্বাহী প্রকৌশলী বিদ্যুৎ মোঃ জিল্লুর রহমান, নির্বাহী প্রকৌশলী মোঃ আজহারুল হক ও মোঃ মামুনুর রশিদ, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো মোহাব্বত আলী, প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com