1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ সদর- ৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে অধ্যাপক ডা: এম এ আজিজ - দৈনিক আমার সময়

ময়মনসিংহ সদর- ৪ আসনে নৌকার প্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে অধ্যাপক ডা: এম এ আজিজ

শুভ বসাক, ময়মনসিংহ
    প্রকাশিত : বুধবার, ৭ জুন, ২০২৩
ময়মনসিংহ সদর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি সিটি করপোরেশন নিয়ে ময়মনসিংহ-৪ আসন। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আধ্যাপক ডা: এম এ আজিজ। ভোটার ও তৃণমূল নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী চূড়ান্ত করা হলে তিনিই মনোনয়ন পাবেন, বলছেন তার অনুসারীরা। নানামুখী প্রচারে নির্বাচনী এলাকা সরগরম করে রেখেছেন অধ্যাপক ডা: এম এ আজিজ। শোডাউন, উঠান বৈঠক, গণসংযোগ, ব্যানার-ফেস্টুনের মাধ্যমে নিজের শক্ত অবস্থানের জানান দিচ্ছেন তিনি। সভা-সমাবেশে তুলে ধরছেন বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা ইতিবাচক কাজ। বঙ্গবন্ধুর স্বপ্ন পুরনে তার সুযোগ্য কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন, সাবেক ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডা: এম এ আজিজ।নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে তার প্রতি ভোটারদের সমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে।দলের তৃণমূল পর্যায়ের কর্মী ও সাধারন মানুষের প্রত্যাশা শুধু তাকে ঘিরেই। সদরের ভোটাররা দীর্ঘ প্রতিক্ষায় রয়েছে অধ্যাপক ডাঃ এম এ আজিজ এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সদর আসনে আওয়ামীলীগের নৌকার মাঝি হয়ে আসবেন বলে প্রত্যাশ করছেন ভোটার ও তৃণমূলের নেতৃবৃন্দ।
জানা যায়, আওয়ামী পরিবারে জন্ম নেওয়া অধ্যাপক ডাক্তার এম এ আজিজ ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মৃত্যুঞ্জয় স্কুল থেকে মাধ্যমিক ও আনন্দমোহন সরকারি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাঠদান শেষে চিকিৎসাসেবায় স্বপ্ন দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ অধ্যায়ন শুরু করেন।যখন আওয়ামী লীগ-ছাত্রলীগ করা ছিল দুষ্কর ঠিক সেই সময় প্রত্যন্ত অঞ্চল থেকে এসে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে মুখরিত করে তোলেন বৃহত্তর ময়মনসিংহের এই কৃতি সন্তান। ১৯৭৫ সালের পনেরই আগস্টের পর যখন আওয়ামী লীগ-ছাত্রলীগ করা দুষ্যাধ্য ছিল তিনি তখন বঙ্গবন্ধু হত্যার বিচারের দাবীতে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভোট ও ভাতের অধিকার আদায়ে রাজপথে সোচ্চার ছিলেন। জনগণের সেবা করা অসহায় জনগণের পাশে দাঁড়ানো প্রবল ইচ্ছায় ২০১০ সালে স্বেচ্ছায় সরকারি চাকুরী ছেড়ে দিয়ে নিজ এলাকার মানুষের পাশে দাঁড়ানোর জন্য ছুটে আসেন ময়মনসিংহ সদর ৪ আসনে জাতিয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়নের প্রত্যাশায়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে- অধ্যাপক ডাঃ এম এ আজিজ ময়মনসিংহের একজন মেধাবী কর্মীবান্ধব আওয়ামী রাজনীতিবিদ। পরিবারের সূত্রে আওয়ামীলীগ করা অধ্যাপক ডা: এম এ আজিজের দুই ভাইয়ের মধ্যে এক ভাই সরকারি আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবুল।আরেক ভাই ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক।সদরের প্রত্যন্ত অঞ্চলের উন্নয়ন ও বিভাগীয় ময়মনসিংহের প্রাণকেন্দ্র ময়মনসিংহের আওয়ামী রাজনীতিতে ত্যাগী কর্মীদের মুল্যায়নের মাধ্যমে সুষ্টধারার রাজনীতি ফিরিয়ে আনতে ডাঃ এম এ আজিজ বিকল্পহীন নেতা। ময়মনসিংহ সদরে আওয়ামীলীগের প্রার্থীদের মাঝে সবচেয়ে জনপ্রিয় ও পছন্দের ব্যাক্তি তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কোভিড চলাকালীন সময়ে অসহায় নিম্ন আয়ের মানুষের মাঝে নগদ অর্থ,অন্ন,বস্ত্র,ঔষধ, হ্যান্ড স্যানিটাইজার,মাস্ক বিতরণ করেছেন। শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করেন। এছাড়াও বিভিন্ন দূর্যোগকালে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে তিনি। অধ্যাপক ডাঃ এমএ আজিজ বলেন, তার কোন সফলতা নেই। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি কাজ করছেন এবং করে যাবেন।মাননীয় প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দিবেন তার পক্ষে তিনি কাজ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com