1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহ কমার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা  - দৈনিক আমার সময়

ময়মনসিংহ কমার্স কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

শুভ বসাক :
    প্রকাশিত : শনিবার, ২১ জুন, ২০২৫
ময়মনসিংহ কমার্স কলেজের ২০২৫ সালের এইচএসসি শিক্ষার্থীদের জন্য দোয়া মাহফিল ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ জুন) সকালে কলেজ হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে ময়মনসিংহ কমার্স কলেজের অধ্যক্ষ মোঃ এখলাছ উদ্দিন খানের সভাপতিত্বে ও ইংরেজি বিভাগের প্রভাষক মুশফিকুর রহমানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ কমার্স কলেজের চেয়ারম্যান আবু মোঃ সায়েম‌। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের পরিচালক আবু মোহাম্মদ সোয়েব,ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক কানিজ নাজমা বেগম,হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুল ইসলাম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক আবু মোহাম্মদ শিবলী, মানবিক বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক উম্মে তাবাসসুম, হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক এ, কে আজাদ,গণিত বিভাগের প্রভাষক এস, এম জাহাঙ্গীর।
আলোচনা সভায় বক্তারা, এইচএসসি পরীক্ষা হচ্ছে জীবনের গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার পরে যে সময়টা এটা খুবই গুরুত্বপূর্ণ। ওই সময়টাকে কাজে লাগাতে হবে তাহলেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া যাবে। ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারলে কেউ এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজাল্ট মনে রাখবে না। তাই পরীক্ষার পরে একদিনও সময় নষ্ট না করার পরামর্শ দিয়েছেন এবং এইচএসসি পরীক্ষা ভালোভাবে দেওয়ার তাগিদ দিয়েছেন। আলোচনা শেষে বিশেষ মোনাজাত ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com