ময়মনসিংহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা লীরা তরফদার।তার শুভ জন্মদিন আগামীকাল ১৬ জুলাই। এই দিনে রত্নাগর্ভা মায়ের কোল আলোকিত করে এই জগতে আগমন করেন। ছোটবেলা থেকেই মানুষকে ভালোবাসার শিক্ষা পেয়েছিলেন।লীরা তরফদার ২৮তম বিসিএসে যোগদানের পর থেকেই যথাসম্ভব সাধারণ মানুষের জন্য নিজেকে বিলিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন।ময়মনসিংহে যোগদানের আগে তিনি ফুলবাড়িয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করে সফলতার সহিত কাজ করেছেন।ময়মনসিংহ জেলা পরিষদের সচিব লীরা তরফদারের মাধ্যমে নগরীর অসহায় সাধারণ মানুষ যাতে প্রতারিত না হয়,কেউ যাতে অসহায় সাবলম্বীহীন মানুষদের অত্যাচার অবিচারের সু্যোগ না পায় সেদিকে কড়া দৃষ্টি রাখার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।লীরা তরফদার ধনী গরীব সবাইকে সমান দৃষ্টিতে দেখার বিষয়টি লোকজনের মুখে শোনা যায়। গরিব মানুষের সুখে দুঃখে দাঁড়ানোর পারিবারিক শিক্ষা থেকে তিনি বিন্দুমাত্র বিচ্যুত হননি। এটা তার বাবার (শিবেন তরফদার) এর কাজ থেকে শিক্ষা পেয়েছেন। বিসিএস অফিসার লীরা তরফদারের মত মানুষ দেশের সাধারণ মানুষের জীবনে শান্তি ও সৌভাগ্যের বারোটা বয় আনবে বলে অনেকের বিশ্বাস। তিনি চাকুরীর সুবাদে যেখানেই যাবেন আশা করা যায় সেখানকার মানুষের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন। জন্মদিনে লীরা তরফদারের সর্বাঙ্গীন কল্যানকর ও মঙ্গলময় জীবন কামনা করেছে বিভিন্ন পেশাদার ও সাধারণ মানুষেরা।
Leave a Reply