1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ - দৈনিক আমার সময়

ময়মনসিংহে বাস ও সেনাবাহিনীর ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

মোঃ জাকির হোসেন, ময়মনসিংহ
    প্রকাশিত : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্টসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ১০ জন। নিহতরা হলেন, সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউল করিম এবং যাত্রীবাহী বাসের চালক আব্দুল বাসেত (৫০) মারা যান।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে ময়মনসিংহ-ফুলপুর সড়কে ফুলপুর পৌর শহরের বালিয়া মোড় এলাকায় কাকলী রাইস মিলের সামনে এই ঘটনা ঘটনা।

ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেনাবাহিনীর ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে শেরপুরগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

তিনি আরও বলেন, সেনাবাহিনীর এক সার্জেন্ট অফিসারকে গুরুতর আহত অবস্থায় করে ময়মনসিংহ মেডিকেলে আনার পথে অবস্থা খারাপ হলে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখানেই তিনি মারা যান। এ ঘটনায় আরও একজন মারা গেছে। তবে তাদের নাম ও পরিচয় এখনো জানা যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com