1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ময়মনসিংহে প্রাথমিক বিদ্যালয়ে যোগদানকৃত শিক্ষকদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত

শুভ বসাক,স্টাফ রিপোর্টার
    প্রকাশিত : শনিবার, ১০ জুন, ২০২৩

ময়মনসিংহে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সহকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২০ এ (রাজস্বখাতভুক্ত) যোগদানকৃত শিক্ষকগণের এক দিনব্যাপী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১০ জুন সকালে নগরীর সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শফিউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী উদ্বোধন করেন  প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অতিরিক্ত মহাপরিচালক কার্যালয়ের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও যুগ্নসচিব ইউসুফ আলী, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের উপ-পরিচালক মোঃ সানাউল্লাহ।এসময় উপস্থিত ছিলেন,নবযোগদানকৃত বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com