1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ময়মনসিংহে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা রুমেলর বিশাল মিছিল  - দৈনিক আমার সময়

ময়মনসিংহে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবলীগ নেতা রুমেলর বিশাল মিছিল 

শুভ বসাক, ময়মনসিংহ 
    প্রকাশিত : শনিবার, ২৪ জুন, ২০২৩
ময়মনসিংহে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।শনিবার বিকেলে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্তর সঞ্চালনায় শত সংগ্রাম অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই স্লোগানে ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন জেলা যুবলীগের সদস্য মোঃ আসাদুজ্জামান রুমেল। মিছিলটি নগরীর কৃষ্ণচূড়া চত্বর থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনাপাড় প্রদক্ষিণ করে টাউন হলে গিয়ে শেষ হয়।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর শিববাড়ি মহানগর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com