ময়মনসিংহে নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। শুক্রবার সকালে নগরীর শিববাড়ি জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিকাল ৪টায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ এহ্তেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের সঞ্চালনায় শত সংগ্রাম অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই স্লোগানে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আনন্দ শোভাযাত্রায় বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আল আমিন।মিছিলটি নগরীর টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু করে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গাঙ্গিনাপাড় প্রদক্ষিণ করে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ ও উপজেলা থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীরা।
Leave a Reply